আন্তর্জাতিক

রুশ বিমানে ব্রিটিশ কর্মকর্তাদের তল্লাশি

পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি রাশিয়ার

রুশ এয়ারবাস৩২১ এ ব্রিটিশ কর্মকর্তাদের তল্লাশি
রুশ এয়ারবাস৩২১ এ ব্রিটিশ কর্মকর্তাদের তল্লাশি

গত শুক্রবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রাশিয়ার একটি অ্যারোফ্লোট এয়ারবাসএ৩২১ এ ঢুকে ব্রিটিশ কর্মকর্তারা তল্লাশি চালিয়েছে। তল্লাশির সময় বিমানের ক্রুদের সেখানে বের করে দেয়া হয়।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দরে রুশ বিমানে তল্লাশির বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেয়া হবে।

বিমানটিতে যখন তল্লাশি চলছিল, সে সময় রুশ বিমানের ক্যাপ্টেনের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হলেও ব্রিটিশ কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয় নি। বিমানটি মস্কো থেকে লন্ডনে পৌঁছার একদিন পর সেটাতে তল্লাশি চালানো হয়। তবে, রুশ বিমানটি এরইমধ্যে নিরাপদে মস্কো ফিরেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, এর মাধ্যমে ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

তিনি বলেছেন, এটি ব্রিটেনের পক্ষ থেকে আরও একটি উস্কানি। তারা বিমানের ভেতরে এমন কিছু করেছে, যা তারা গোপন রাখতে চায়। এ কারণেই রুশ বিমানের কাউকে তাদের সঙ্গে থাকতে দেয় নি।

রাশিয়ার সাবেক গোয়েন্দা স্ক্রিপালকে নিয়ে যখন দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে, ঠিক তখনি ব্রিটেনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ