অবরুদ্ধ গাজা উপত্যাকায় ভূমি দিবস উপলক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল গাজা-ইসরায়েল সীমান্ত।
বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে এ পর্যন্ত ১৬ ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন আরো ৪০০ জন।
গাজায় বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ফেলতে পাইলটবিহীন বিমান ড্রোন ব্যবহার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, ইসরায়েলি ড্রোনগুলো বিক্ষোভকারীদের মাথার ১০ থেকে ২০ মিটার উপর দিয়ে উড়ানো হয়। জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাসের ক্যান নিক্ষেপ করা হয়।
ইসরায়েলের সঙ্গে সীমান্তে ৬টি স্থানে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
সরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, সীমান্তে দাঙ্গা ঠেকাতেই ইসরায়েলি বাহিনী গুলি চালায়। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে ভূমি দিবস পালন করে আসছে। তারা ওই দিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়। তাদের স্মরণে ওই বছর থেকেই ভূমি দিবস পালন করে আসছে ফিলিস্তিনিরা।