আন্তর্জাতিক

আফগানিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৫৪ সন্ত্রাসী নিহত

অভিযানে নিহত তালেবান কমান্ডার
অভিযানে নিহত তালেবান কমান্ডার

আফগানিস্তানে গত শনিবার রাত থেকে শুরু হওয়া সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত ৫৪ জন জঙ্গী নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সারাদেশে শনিবার রাত থেকে শুরু করা অভিযান রোববার দিনভর চলে এবং এসব অভিযানে ৫৪ সন্ত্রাসী নিহত ও ২৭ জঙ্গি আহত হয়েছে।

এ বিবৃতিতে যে সব প্রদেশে এ সব অভিযান পরিচালিত হয়েছে, তার নাম প্রকাশ করা হয়েছে। সেগুলো হল, নানগারহার, গজনি, খোস্ত, লগার, ওয়ারদাক, কান্দাহার, উরুজগান, ফাররাহ, বাগদিস, ফারিয়াব, বাগলান, বাদাখশান, নিমরুজ ও হেলমান্দ প্রদেশ। এ সমস্ত স্থানে আফগান নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালিত হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়েছে, এই সমস্ত অভিযানে বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি এবং প্রচুর অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া, সারাদেশে পরিচালিত অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন তালেবান কমান্ডার এবং এ গোষ্ঠীর অপর ২০ সদস্য রয়েছে।

আফগান সরকার উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান ও আইএসআইএল বা দায়েশকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ