আন্তর্জাতিক

পাশ্চাত্যের সঙ্গে সম্পর্ক শীতল যুদ্ধের চেয়ে খারাপ অবস্থায়: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে তার দেশের সম্পর্ক শীতল যুদ্ধের সময়ের চেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। ল্যাভরভ সোমবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কের এ অবনতির জন্য তিনি আমেরিকা ও ব্রিটেনসহ অন্যান্য পশ্চিমা দেশকে দায়ী করেন।

তিনি বলেন, মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কের অবনতির জন্য রাশিয়া কোনোভাবেই দায়ী নয়। ব্রিটেনে বসবাসরত সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে।

ব্রিটেনের সলসবারি শহরের একটি বেঞ্চের ওপর গত ৪ মার্চ সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার ৩৩ বছরের মেয়ে ইউলিয়াকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ব্রিটেন দাবি করে, রাশিয়ায় তৈরি নার্ভ গ্যাস, নোভিচক, ব্যবহার করে ওই গুপ্তচরকে হত্যার চেষ্টা চালানো হয়। পরবর্তীতে সরাসরি এ ঘটনার জন্য মস্কোকে দায়ী করে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার।

রাশিয়া অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছে। মস্কো বলছে, ব্রিটেনসহ যেসব দেশে এই নার্ভ গ্যাস নিয়ে গবেষণা হয় সেসব দেশ থেকে এটির যোগান এসে থাকতে পারে। স্ক্রিপালের ওপর হামলার ঘটনার তদন্তে লন্ডনকে সহযোগিতা করারও প্রস্তাব দিয়েছে মস্কো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ