আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে সন্দেহভাজন তালেবান জমায়েতে সামরিক বাহিনীর হেলিকপ্টার হামলায় বেসামরিকসহ বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, সোমবার কুন্দুজের দাশ্তই আর্চি জেলার একটি মাদ্রাসায় আয়োজিত ওই জমায়েতে কয়েকটি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান যোদ্ধারা একটি অভিযানের প্রস্তুতি নিতে ওই মাদ্রাসাটিতে জড়ো হয়েছিল, তাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। এ সময় কমপক্ষে ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ হামিদি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: