আন্তর্জাতিক

ইউটিউবের সদরদপ্তরে নারী বন্দুকধারীর হামলা

ইউটিউবের সদরদপ্তরে নারী বন্দুকধারীর হামলা
ইউটিউবের সদরদপ্তরে নারী বন্দুকধারীর হামলা

ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সদরদপ্তরে একজন নারী বন্দুকধারী হামলা চালিয়েছে।

পরে ওই নারী বন্দুকধারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশের দাবি।

গুলিতে অন্তত তিন জন আহত হয়েছেন যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা দ্বিগ্বিদিক পালাতে শুরু করেন। এরপর পুলিশ সদরদপ্তরের চারদিকে অবস্থান নেয়।

বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে, যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে।

ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। মানুষজনকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছেন।

স্থানীয় টেলিভিশনের দেখানো হয়েছে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে।

ইউটিউবের এই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ