আন্তর্জাতিক

চীন থেকে আমদানি ১৩০০ পণ্যের বাড়তি শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

চীন থেকে আমদানি ১৩০০ পণ্যের বাড়তি শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
চীন থেকে আমদানি ১৩০০ পণ্যের বাড়তি শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

নতুন করে চীন থেকে আমদানি করা ১৩০০ পণ্যের ২৫% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজ জানিয়েছে যে, নতুন এ তালিকায় চিকিৎসা সামগ্রী, তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি, মহাকাশ ও বিমানচালনা, রোবট, ওষুধ এবং যান্ত্রিক শিল্প সংশ্লিষ্ট পণ্যদ্রব্য থাকবে।

প্রতি বছর চীন থেকে আমদানি করা ৫০ বিলিয়ন মার্কিন ডলার পণ্যের ওপর এসব শুল্ক আরোপ করা হয়।

এদিকে, চীন এর নিন্দা জানিয়ে বলেছে যে তারা পাল্টা ব্যবস্থা নেবে।

এদিকে, গত রোববার আমদানি করা মার্কিন পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে চীন।

চলতি মাসের প্রথমদিকে বিদেশ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কের হার বাড়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর শুকরের মাংস ও ওয়াইনসহ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর শুল্ক আরোপ করে চীন। এভাবেই জবাব দেয় চীন। সূত্র বিবিসি।

সোমবার থেকে কার্যকর হওয়া এ শুল্ক প্রায় ৩০০ কোটি ডলারের আমদানির ওপর প্রভাব ফেলবে।

বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করায় যে ক্ষতি হয়েছে সে কারণে ‘চীনের স্বার্থের সুরক্ষা ও ভারসাম্যের’ জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে চীন জানায় তারা বাণিজ্য যুদ্ধ চায় না, কিন্তু তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে তারাও বসে থাকবে না।

অপরদিকে ট্রাম্প বাণিজ্য যুদ্ধকে ‘ভাল’ অভিহিত করে এতে যুক্তরাষ্ট্রের ‘সহজ’ জয় হবে বলে দাবি করেছেন।

ওয়াশিংটন থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, মার্কিন কর্তৃপক্ষ ইতোমধ্যে আমদানি করা আরো হাজার হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক বসানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

চীনের অন্যায্য বাণিজ্য প্রথার জন্য মার্কিন কোম্পানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কারণেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের।

কিন্তু মার্কিন এ পদক্ষেপের প্রভাবে আরো পাল্টা পদক্ষেপ আসার সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে এবং এভাবে পাল্টাপাল্টি পদক্ষেপ বাণিজ্য যুদ্ধে পরিণত হতে পারে বলে মন্তব্য বিবিসি প্রতিনিধিদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ