আন্তর্জাতিক

লুথার কিং হত্যা দিবস: যুক্তরাষ্ট্র জুড়ে চলছে স্মরণ অনুষ্ঠান

ড. মার্কিন লুথার কিং
ড. মার্কিন লুথার কিং

নাগরিক আন্দোলনের নেতা ড. মার্টিন লুথার কিংয়ের হত্যা দিবসে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে স্মরণ অনুষ্ঠান। ৫০ বছর আগে আজকের দিনে ম্যামফিসে হোটেলের ব্যালকোনিতে আততায়ীর ছোড়া গুলিতে নিহত হন লুথার কিং।

মূল স্মরণানুষ্ঠানটি হচ্ছে সেই ম্যামফিস নগরীতে যেখানে তাকে খুন করা হয়। হোটেলের সেই ব্যালকোনিতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন নাগরিক অধিকারকর্মী জ্যাসি জেকসনসহ অনেকে। এখানে যারা আসছেন তারা যে শুধু তাকে স্মরণ করছে তা না, তারা মার্টিন লুথার কিং যে অধিকায় আদায়ে অঙ্গীকার করছিলেন তা প্রতিষ্ঠারও দাবি জানান। সেখানে গল্প, গান গাওয়াসহ বিভিন্ন অনুষ্ঠান হয়।

এছাড়াও যুক্তরাষ্ট্রজুড়ে নগরীগুলোতে কিংয়ের হত্যার সেই মুহূর্ত স্মরণে ৩৯ বার ঘণ্টা ধ্বনি বাজানো হচ্ছে। কারণ ওই সময় ড. মার্টিন লুথার কিংয়ের বয়স ছিল ৩৯ বছর।

১৯৬৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯৬৮ সালের ৪ এপ্রিল কিং জীবন-মৃত্যুর লড়াইয়ে পরাজিত হওয়ার পরই ওয়াশিংটন ডিসি আমেরিকার কমপক্ষে ৫০টি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই দাঙ্গার পেছনে কারণ ছিল শ্বেতাঙ্গ আমেরিকানদের প্রতি কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অবিশ্বাস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ