আন্তর্জাতিক

৬৭৫ শরণার্থীকে ফেরত নিতে প্রস্তুত মিয়ানমার

শরণার্থী
শরণার্থী

বাংলাদেশ থেকে ৬৭৫ জন শরণার্থীকে ফেরত নিতে মিয়ানমার প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন ও পপুলেশন ডিপার্টমেন্টের স্থায়ী সচিব মিন্ট কায়িং। মিয়ানমারের সংবাদমাধ্যম মিজিমায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কায়িং বলেন, বাংলাদেশ থেকে ৮ হাজার ৩২ জনের তালিকা দেয়া হলেও তারা এর মধ্যে ৮০০ জনের মতো রোহিঙ্গার নাম অনুমোদন করেছেন। বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশকেও জানিয়ে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ওই ৮০০ জনের মধ্যে ৬৮৫ জন মিয়ানমারের বসবাস করতো তাদের মধ্যে ১০ জন আছেন যারা সেখানকার সহাংসতায় অংশ নিয়েছে। আর বাকি ১২০ জন বাংলাদেশে যাওয়ার আগে মিয়ানমারে বসবাস করতো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফলে ৬৭৫ জনকে মিয়ানমার গ্রহণ করবে বলে জানান কায়িং।

যে ৮০০জনের নাম মিয়ানমার কর্তৃপক্ষ অনুমোদন করেছেন মিস্টার কায়িং এর দাবি এর মধ্যে ৬৮৫ জন মিয়ানমারে বসবাস করতো আর দশজনের মতো আছে যারা সেখানকার সহিংসতায় অংশ নিয়েছে।

তিনি বলেন, তালিকায় থাকা দশজন সন্ত্রাসীকে বাদ দিয়ে ৬৭৫ জনকে আমরা গ্রহণ করবো। আটশ জনের মধ্যে আর বাকী ১২০ জন বাংলাদেশে যাওয়ার আগে মিয়ানমারে বসবাস করতো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে বাংলাদেশ মিয়ানমার আলোচনার পর বাংলাদেশের তরফ থেকে আট হাজার জনের একটি তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ