ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটানোর দায়ে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হিকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
স্থানীয় শুক্রবার এ রায় ঘোষণা করা হয়। রায়ে আদালত বলেছে পুরনো বান্ধবী চই সুন-সিরের সঙ্গে যোগসাজশে পার্ক স্যামসাং ও লোটের মতো কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়ে ৭৭ দশমিক ৪ বিলিয়ন উয়ন নিয়েছেন এবং ওই অর্থ চইয়ের নামে দুটি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন।
রায়ে পর্যবেক্ষণে বিচারক কিম সে উন বলেন, আসামি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানিতে ওই দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দিতে বাধ্য করেছেন। জনস্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করে এই রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: