মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে নতুন করে ১০ হাজার কোটি ডলার শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
দুই দেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প তার কর্মকর্তাদের নতুন করে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনার নির্দেশ দিয়েছেন।
এর আগে ১৩০০ চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানায়, ওই তালিকায় চিকিৎসা সামগ্রী, তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি, মহাকাশ ও বিমানচালনা, রোবট, ওষুধ এবং যান্ত্রিক শিল্প সংশ্লিষ্ট পণ্যদ্রব্য রয়েছে।
প্রতি বছর চীন থেকে আমদানি করা ৫০ বিলিয়ন মার্কিন ডলার পণ্যের ওপর এসব শুল্ক আরোপ করা হবে। এর প্রতিক্রয়ায় চীন ১০৬টি মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: