আন্তর্জাতিক

রাশিয়ায় ১১ জেনারেল বরখাস্ত

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ায় তিনটি বিভাগের ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের ১১ জন রয়েছেন এ বরখাস্তের তালিকায়।

গতকাল রুশ গণমাধ্যম এ খবর প্রকাশ করা হয়েছে তবে ঠিক কি কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানানো হয়নি।

রাশিয়ার শপিং মলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে জেনারেলদের বরখাস্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত বুধবার রাজধানী মস্কোর একটি শপিং মলে আগুনে মারা যান একজন ও আহত হন ছয় জন। এরআগে দেশটির ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জনের প্রাণহানী হয় যাদের বেশিরভাগই ছিল শিশু।

রুশ প্রেসিডেন্ট ওই ঘটনার পর সরেজমিন পর্যবেক্ষণের জন্য সাইবেরিয়া সফর করেন।

এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী তিনি করে বলেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ