প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য মেক্সিকোর সঙ্গে সীমান্তে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে যাচ্ছে।
ন্যাশনার গার্ডের একজন মুখপাত্র জানান, অবৈধ অভিবাসন ঠেকাতে আগামী ৭২ ঘন্টার মধ্যে আড়াইশ গার্ডকে সীমান্ত প্রহরায় মোতায়েন করা হবে। অ্যারিজোনা অঙ্গরাজ্যও আগামী সপ্তাহে মেক্সিকো সীমান্তে দেড়শ গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে।
প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকোর সঙ্গে সীমান্তের তার প্রস্তাবিত দেয়াল নির্মাণ না হওয়া পর্যন্ত ওই সীমান্তে চার হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করতে চান। তার এই পরিকল্পনায় সাড়া দিয়ে টেক্সাস এই পদক্ষেপ নিল।
নিউমেক্সিকো ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকেও একই ধরনের পদক্ষেপ নিতে বলা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: