সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহর পূর্ব গৌতর দৌমায় রাসায়নিক হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন।
রোববার সকালে উদ্ধারকর্মী ও চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য প্রকাশ করেছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী বা হোয়াইট হেলমেটস দাবি করেছে সরকারি বাহিনী এ হামলা চালিয়েছে।
স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা 'হোয়াইট হেলমেট' একটি বেজমেন্টে মরদেহের ছবিসহ একটি টুইট করে জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।
তবে এখন পর্যন্ত কোনো স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা এ হামলার সত্যতা যাচাই করেনি।
সিরিয়া সরকার অবশ্য রাসায়নিক হামলার এ অভিযোগকে 'অতিরঞ্জন' বলে দাবি করেছে।
দেশটির মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এ ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে রাসায়নিক হামলার ঘটনা যদি প্রমাণিত হয় তবে এর জন্য রাশিয়াই দায়ী থাকবে বলে জানায় দেশটি।
তারা আরো বলেছে, তারা সাম্প্রতিক আক্রমণ সম্পর্কে 'খুবই পীড়াদায়ক' তথ্য পাচ্ছে। রাসায়নিক হামলা ব্যবহার করা হয়ে থাকলে সিরিয়ার মিত্র হিসেবে যুদ্ধ করা রাশিয়াকে দায়ী করা উচিৎ। নিজেদের লোকদের ওপর রাসায়নিক অস্ত্র দিয়ে আক্রমণ করার ইতিহাস রয়েছে রাশিয়ার। অগণিত সিরিয়ানদের ওপর রাসায়নিক হামলা করার দায় নিতে হবে রাশিয়াকে।