আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট কারাগারে

 দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট  কারাগারে
দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট কারাগারে

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুনাকে দুর্নীতির দায়ে আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে।

খবর এএফপির।

ব্রাজিলে দু’বারের প্রেসিডেন্ট এবং বিশ্বের অন্যতম বিপুল জনপ্রিয় ৭২ বছর বয়সের লুলা শনিবার পুলিশের হেলিকপ্টারে করে দেশটির দক্ষিণের শহর কিউরিতিবা পুলিশ সদরদপ্তরের ছাদে অবতরন করেন।

শহরটিতে লুলার পৌঁছানোর পর দিনব্যাপী পুলিশের সাথে তার সমর্থকদের সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ, টিয়ারগ্যাস নিক্ষেপ, লাঠির্চাজ, গ্রেপ্তারের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় ৮ জন আহত ও একজন রাবার বুলেটবিদ্ধ হয়েছেন।

আদালতের রায় ঘোষণার পরবর্তী গত চার দিনে ব্রাজিলে যে অশান্ত পরিস্থিতি চলছিল লুলার কারাগারে যাওয়ার মধ্যদিয়ে কার্যত তার অবসান হয়েছে।

ওয়ার্কাস পার্টির প্রতিষ্ঠাতা লুলাকে শেষপর্যন্ত কারাগারে নেয়ার বিষয় নিয়ে বড় ধরনের অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়।

লুলার বিরুদ্ধে একটি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ হিসেবে বিলাসবহুল একটি এপার্টমেন্ট নেয়ার অভিযোগ আনা হয়েছে। আদালতে তিনি দোষী সাব্যস্ত এবং কারাদণ্ডে দণ্ডিত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ