আন্তর্জাতিক

মিয়ানমার এখনো প্রস্তুত নয় রোহিঙ্গাদের ফেরাতে: মুলার

মিয়ানমার এখনো প্রস্তুত নয় রোহিঙ্গাদের ফিরাতে: মুলার
মিয়ানমার এখনো প্রস্তুত নয় রোহিঙ্গাদের ফিরাতে: মুলার

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার এখনো প্রস্তুত নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল উরসুলা মুলার।

মিয়ানমার সফর শেষ করে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

মুলার জানান, মিয়ানমারে রোহিঙ্গারা নিরাপত্তাহীন এবং এখনো তারা আশ্রয়হারা হচ্ছে। এখনো সেখানে রোহিঙ্গাদের চিকিৎসার ব্যবস্থা নেই। সব মিলিয়ে সেখানকার পরিবেশ মোটেই রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযোগী নয়।

জাতিসংঘের এ কর্মকর্তা জানান, রাখাইনে সহিংসতা বন্ধ করতে মিয়ানমার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সেইসঙ্গে রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেয়ার কথা বলেন তিনি।

মিয়ানমারের রাখাইন রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ৬ দিনের সফর শেষে রয়টার্সকে এক সাক্ষাতকারে উরসুলা মুলার এসব কথা জানান।

এই সফরে তিনি অং সান সুচি ও অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ