কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়া প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠকের সময় বিষয়টি নিয়ে আলোচনা হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরীয় কর্মকর্তাদের মধ্যে গোপন যোগাযোগ হয়েছে যেখানে পিয়ংইয়ং নজিরবিহীন ওই শীর্ষ বৈঠক আয়োজনে তাদের সদিচ্ছার কথা সরাসরি নিশ্চিত করে।
আগামী মে মাসে বৈঠকটি করার পরিকল্পনা করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
তবে এ বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা দেয়নি উত্তর কোরিয়া।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: