আন্তর্জাতিক

মিয়ানমারে রোহিঙ্গা হত্যায় সাত সৈন্যকে ১০ বছর করে কারাদণ্ড

মিয়ানমারের দশ রোহিঙ্গাকে গুলি করে হত্যা
মিয়ানমারের দশ রোহিঙ্গাকে গুলি করে হত্যা

মিয়ানমারের দশ রোহিঙ্গাকে হত্যার দায়ে সাত সৈন্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমার সেনাবাহিনী এক বিবৃতিতে এ দণ্ডের কথা জানিয়েছে।

গত সেপ্টেম্বরে রাখাইন প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার দায়ে এ দণ্ড দেয়া হয়েছে।

সামরিক আদালতে দণ্ডিত এই সৈন্যদের ১০ বছর কারাগারে থাকার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে কঠোর শ্রমের কাজেও নিযুক্ত থাকতে হবে বলে মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইংয়ের ফেইসবুক পাতায় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের মতে, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতে যে অভিযান চালায়, তার গুরুত্বপূর্ণ ও ভয়াবহ একটি অংশ ব্যাপক হারে ধর্ষণ।

রোহিঙ্গাদের ওপর এই নিষ্ঠুরতা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা-প্রতিবাদের মধ্যে নভেম্বরের মাঝামাঝিতে মিয়ানমারের সেনাবাহিনী এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, তাদের সৈন্যরা নৃশসংশতা ও মানবাধিকার লঙ্ঘনের কিছুই করেনি।

রয়টার্সের অনুসন্ধানে হত্যার চিত্র বেরিয়ে আসার পর সেনাবাহিনী বলে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ১০ জনকে হত্যা করেছে বলে তদন্তে উঠে এসেছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গত ১৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের রাজধানী সিতভি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে উপকূলীয় গ্রাম ইন দিনে গণকবরে ১০ জন রোহিঙ্গার মৃতদেহ পাওয়া যায়।

তারা যে গণহত্যার শিকার হয়েছিলেন, তা তুলে আনেন রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে। রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে পরে তাদের গ্রেপ্তার করা হয় এখনো তারা বন্দি রয়েছেন।

গত বছরের ২৪ আগস্ট রাতে মিয়ানমার পুলিশের ৩০টি তল্লাশি চৌকি ও একটি সেনা ক্যাম্পে হামলার পর ব্যাপক অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সেখানে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের মুখে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা।

ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে আসছে জাতিসংঘ। অভিযানে এক মাসেই ৬ হাজার ৭০০ মানুষকে হত্যা করা হয় বলে স্বেচ্ছাসেবী সংগঠন মেদসঁ সঁ ফ্রঁতিয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে। শত শত রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেয়ার প্রমাণ উঠে এসেছে স্যাটেলাইট চিত্রে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ