সিরিয়ার গৌতা শহরে রাসায়নিক অস্ত্র হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সামরিক অভিযানের পরিকল্পনা করছে।
হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যানডার্স সাংবাদিকদের বলেছেন, ওই রাসায়নিক হামলার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়া ও সিরিয়াকে দায়ী করছে।
তবে তিনি বলেন, সামরিক অভিযানের বিষয়ে এখনো কেনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ বিষয়টি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে।
আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিসা মে তার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: