ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বুধবার রাতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় ১২ জন মারা গেছেন।
একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে ধলপুরে সাত জন ও ভরতপুরে পাঁচ জন মারা গেছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে।’
অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘একটানা ভারী বৃষ্টিপাতে ধলপুরের কয়েকটি এলাকা ডুবে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে। কর্তৃপক্ষ রাস্তার পানি সরিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। আগ্রা-ধলপুরের ট্রেন চলাচল স্থগিত রয়েছে। রেল কর্তৃপক্ষ পুনরায় এই লাইনে ট্রেন চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
একজন আবহাওয়া কর্মকর্তা সতর্ক আরও জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টিপাত হতে পারে।’
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: