আন্তর্জাতিক

আধা টন গাঁজা খেয়েছে ইঁদুর, বরখাস্ত ৮ পুলিশ

গাঁজা খেয়েছে ইঁদুর
গাঁজা খেয়েছে ইঁদুর

আর্জেন্টিনার বুয়েনস আইরেস থেকে ৬০ কিলোমিটার দূরে পিলার শহরে পুলিশ বাহিনীর আট সদস্যকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে। ইঁদুর আধা টনেরও বেশি গাঁজা খেয়ে ফেলেছে এমন দাবি করার পর পুলিশের ঐ সদস্যদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন জানিয়েছে, পিলার শহরের পুলিশ কমিশনার পদে নতুন যোগ দেওয়া এমিলিও পোরতেরো দায়িত্ব গ্রহণের পর সব কিছুর খোঁজ খবর নিতে গিয়েই পুলিশের গুদাম থেকে বিশাল পরিমাণে গাঁজার লাপাত্তা হয়ে যাওয়ার বিষয়টি আবিষ্কার করেন।

বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৬ টন গাঁজা (৬ হাজার কেজি) দুই বছর ধরে পুলিশের গুদামে রাখা ছিল। কিন্তু সম্প্রতি সেখানে পরিদর্শনে গিয়ে ৫ হাজার ৪৬০ কেজি গাঁজা পাওয়া যায়। অর্থাৎ ৫৪০ কেজি গাঁজারই কোনো হদিস মেলেনি।

পরে এ ঘটনায় তদন্ত শুরু হলে বিচারক আদ্রিয়ান গঞ্জালেস চারভে সাবেক পুলিশ কমিশনার জাভিয়ের স্পেসিয়া ও তার তিন অধস্তন কর্মকর্তাকে ডেকে পাঠান এবং লাপাত্তা হয়ে যাওয়া গাঁজার বিষয়ে জানতে চান। জবাবে তারা সবাই একই কথা বলেন— `গাঁজা ইঁদুরে খেয়ে ফেলেছে।`

বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিশেষজ্ঞরা জানালেন, ইঁদুর গাঁজাকে খাবার হিসেবে ভুল করবে সেটা প্রায় অসম্ভব নয়। আর যদি ভুল হয়েও থাকে সেক্ষেত্রে ইঁদুরগুলোর শরীরে রাসায়নিক প্রতিক্রিয়া হতো আর তাতে তারা নির্ঘাত মারা পড়তো এবং গুদামে অনেক ইঁদুরের মৃতদেহ পড়ে থাকতো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ