সিরিয়ার গৌতায় রাসায়নিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে মস্কো।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়ার সাংবাদিকদের এ কথা বলেছেন।
নেবেনজিয়া বলেন, এ মুহূর্তে যুদ্ধের ভয়াবহতা এড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।
এদিকে, মিত্র দেশ হিসেবে রাশিয়া কঠোর পদক্ষেপের বিরোধিতা করলেও পশ্চিমা দেশগুলো সিরিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: