দুর্নীতির দায়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাষ্ট্রীয় পদে আজীবন অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রীম কোর্ট।
শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। বিচারপতি উমর আতা বানদিয়াল এ রায়টি পাঠ করেন।
গত বছর ২৮ জুলাই পানামা পেপার্স কেলেন্কারির মামলায় পাকিস্তানের হাইকোর্ট সংবিধানের ৬২ ধারা অনুযায়ী নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। ওই রায়ের পর পদত্যাগ করেন নওয়াজ। তবে তার দল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় একটি আইন সংশোধনের মাধ্যমে পাকিস্তান মুসলিম-লীগকে নেতৃত্ব দিচ্ছিলেন।
গত বছর রায়ের পর নওয়াজ শরিফের মেয়ে বলেছিলেন, ২০১৮ সাল নওয়াজ শরিফের বিজয়ের বছর হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: