সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৬ জন বাংলাদেশি নিহত ও ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে ঘটে এ দুর্ঘটনা। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ খবর নিশ্চিত করেছে।
দূতাবাস সুত্রে জানা গেছে, ওই ভবনে বাংলাদেশিসহ আরো কয়েকটি দেশের নির্মাণ শ্রমিকরা থাকতেন। আহতরা রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: