আন্তর্জাতিক

গাজার গভীর-দীর্ঘ সুড়ঙ্গটি ধ্বংস করল ইসরায়েল

গাজার গভীর-দীর্ঘ সুড়ঙ্গটি ধ্বংস করল ইসরায়েল
গাজার গভীর-দীর্ঘ সুড়ঙ্গটি ধ্বংস করল ইসরায়েল

গাজা উপত্যকায় ইসরায়েলের সীমান্ত ছাড়িয়ে যাওয়া একটি গোপন সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী এ সুড়ঙ্গটি নির্মাণ করেছে দাবি তাদের।

এ বিষয়ে ইসরাইলের প্রতিরক্ষমন্ত্রী এভিগদর লিবারম্যান জানান, এটি এখন পর্যন্ত আবিস্কৃত সুড়ঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গভীর ও দীর্ঘ।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস জানান, ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় সুড়ঙ্গটি খোঁড়া হয়। কেননা ওই যুদ্ধের সময় সময় তারা হামলার আশঙ্কায় ৩০টিরও বেশি সুড়ঙ্গ ধ্বংস করে দিয়েছিলো।

কেউ যেন আর কোনো টানেল নির্মাণ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন এ সেনা কমান্ডার।

তিনি দাবি করেন, ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাস হামলার উদ্দেশ্যে এই সুড়ঙ্গটি খুড়েছে।

সুড়ঙ্গটি গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া অঞ্চল থেকে শুরু হয়ে ইসরাইলী নাহাল ওজি শহরের কয়েক মিটার পর্যন্ত প্রবেশ করেছে বলে জানান তিনি।

তবে টানেলটির বের হওয়ার কোন পথ নির্মাণ করা হয়নি। হামলার সুবিধার্থে এই সুড়ঙ্গটির সঙ্গে আরেকটি সুড়ঙ্গ জোড়া দেয়া ছিলো বলেও জানান এই ইসরাইলী সেনা।

গত সপ্তাহেই ইসরাইলি বাহিনী সুড়ঙ্গটির ভেতর বিভিন্ন বস্তু ঠেসে দেয় যেন দীর্ঘদিন এটি কেউ ব্যাবহার করতে না পারে। গাজায় চলতি মাসে এ নিয়ে ৫টি সুড়ঙ্গ ধ্বংস করা হলো।

এরমধ্যে কয়েকটি সুড়ঙ্গ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এবং বাকিগুলো গাজা নিয়ন্ত্রণকারী হামাসের তৈরি বলে দাবি করেন ইসরায়েলি সেনা মুখপাত্র জোনাথন।

গাজা উপত্যকায় গোপন সুড়ঙ্গের শনাক্তে গত বছর থেকে বিশেষ উপকরণ নিয়ে মাঠে নেমেছিলো ইসরায়েল। এবার তারা নতুন সুড়ঙ্গ নির্মাণ প্রতিরোধে শুধু মাটির ওপরে নয় বরং সীমান্তবর্তী অঞ্চলগুলোয় মাটির নীচেও হাইটেক সীমান্ত বেষ্টনি স্থাপন করতে শুরু করেছে।

সূত্র বিবিসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ