আন্তর্জাতিক

লন্ডনে শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মের আমন্ত্রণে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে দাম্মামে সৌদি আরব নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোর জোটের যৌথ সামরিক মহড়া 'গালফশিল্ড-ওয়ানে'র কুচকাওয়াজ ও সমাপনীতে অংশ নেন। সৌদি আরব ও যুক্তরাজ্যে ৮ দিনের সরকারি সফরে গত ১৫ এপ্রিল ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

সৌদি আরব ও যুক্তরাজ্যে আটদিনের সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে সৌদি সরকারের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের লুটন বিমানবন্দরে পৌঁছান তিনি।

সেখানে ব্রিটিশ সরকারের কমনওয়েলথ ও পররাষ্ট্র দপ্তরের প্রটোকল পরিচালক নেইল হল্যান্ড এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন তাকে অভ্যর্থনা জানান।

৬ দিনের যুক্তরাজ্য সফরে মঙ্গলবার সকালে লন্ডনের ওয়েস্ট মিনস্টারে রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কক্ষে কমনওয়েলথ নারী ফোরামের অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী।

সেখানেই যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাত হবে। বিকালে যুক্তরাজ্যের গবেষণা সংস্থা ওডিআই আয়োজিত "বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি: নীতি, অগ্রগতি ও সম্ভাবনা" শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী থকবেন প্রধান বক্তা।

বুধবার এশীয় নেতাদের অংশগ্রহণে "ক্যান এশিয়া কিপ গ্রোইং" শীর্ষ গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। একইদিন বিকালে শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন। পরদিন কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের উদ্বোধনী ও অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনাসহ আরো কিছু অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে এর আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে ‘গাল্ফ শিল্ড-১’ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুঁচকাওয়াজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৮ মার্চ শুরু হওয়া ২৪টি দেশের অংশগ্রহণে মাসব্যাপী এই সামরিক মহড়ায় বাংলাদেশ সশস্ত্রবাহিনীর ১৮ সদস্যের একটি প্রতিনিধি দলও অংশ নিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ