রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো এখন স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও খারাপ পরিস্থিতিতে আছে— বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ।
বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এ সময় সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বিত হামলাকে আগ্রাসন বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া সিরিয়ার দৌমায় রাসায়নিক হামলার পেছনে বাশার আসাদ সরকারের হাত থাকার কথা অস্বীকার করেন লাভরভ। পশ্চিমা দেশগুলোর ওপর রাশিয়ার যেটুকু আস্থা বা বিশ্বাস ছিল সেটাও হারিয়ে ফেলেছে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে সিরিয়ায় বিমান হামলায় যুক্তরাজ্যের অংশ নেয়ার বিষয়ে কমন্স সভায় এমপিদের প্রশ্নের জবাবে বলেছেন, এ হামলা নৈতিক ও আইনগত দিক দিয়ে সঠিক ছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: