আন্তর্জাতিক

চীনে কলম দিয়ে বিমান ছিনতাইয়ের নাটক, অতঃপর জরুরি অবতরণ

চীনে কলম দিয়ে বিমান ছিনতাইয়ের নাটক, অতঃপর জরুরি অবতরণ
চীনে কলম দিয়ে বিমান ছিনতাইয়ের নাটক, অতঃপর জরুরি অবতরণ

এয়ার চায়নার একটি বিমানের এক যাত্রী মাঝ আকাশে একটা কলম ধরে বিমানের ক্রুদের ভয় দেখিয়ে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছেন।

গত রোববার এই ঘটনার পর চীনের কর্তৃপক্ষ ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেছে।

তারা বলছে, সু যার বয়স ৪১ বছর। তিনি একটি ফাউন্টেন পেন দিয়ে উড়ন্ত প্লেনে রীতিমতো এক জিম্মি নাটক করে ফেলেন।

এয়ার চায়নার ফ্লাইটটি চাংশা থেকে বেইজিং এর দিকে যাচ্ছিল কিন্তু ওই ঘটনার পর হেনান প্রদেশে সেটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

তবে সেই ঘটনায় কোনো যাত্রী বা ক্রু ক্ষতিগ্রস্ত হয় নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ছবিটি ঘুরছে সেখানে দেখা যাচ্ছে একজন কেবিন ক্রুর গলার চাপ দিয়ে লোকটি কলমটি এমনভাবে ধরে আছে যেন সেটি একটি ধারালো অস্ত্র।

দেশটির নিরাপত্তা ব্যুরো বলছে বিমানটি স্থানীয় সময় সকাল ৯:৫৮ মিনিটে দিক পরিবর্তন করে বাধ্য হয়ে হেনান প্রদেশের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে।

এরপর সব যাত্রীদের নিরাপদে ১০: ৫০মিনিটের মধ্যে নিরাপত্তা সহকারে বিমান থেকে নামিয়ে আনা হয়।

পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে এবং তার মানসিক অসুস্থতা রয়েছে বলেছে খবর পাওয়া যাচ্ছে।

সু কে এখন পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখছে তবে কখন তাকে ছাড়া হবে সে বিষয়ে কিছু জানা যায় নি।

এদিকে, বেইজিং ভিত্তিক একজন আইনজীবী হাও জানবু বলেন, ওই ব্যক্তি দোষী বলে সাব্যস্ত হবেন না যদি তিনি প্রমাণ করতে পারেন যে ওই সময় তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

নিউজ আউটলেট দ্য বেইজিং মর্নিং পোষ্টকে এসব কথা বলেন ওই আইনজীবী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ