আন্তর্জাতিক

কিমের সঙ্গে গোপন সাক্ষাতে যুক্তরাষ্ট্রের সিআইএ প্রধান মাইক

কিমের সঙ্গে গোপন সাক্ষাতে যুক্তরাষ্ট্রের সিআইএ প্রধান মাইক
কিমের সঙ্গে গোপন সাক্ষাতে যুক্তরাষ্ট্রের সিআইএ প্রধান মাইক

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে গোপন সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান মাইক পম্পেও পিয়ংইয়ং গেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক চাইছেন।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের সরাসরি সাক্ষাতের বিষয়ে কথা বলতেই তিনি সেখানে গেছেন বলে ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সকে জানান হোয়াইট হাউসের কর্মকর্তারা।

এর আগে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তারা সরাসরি আলোচনা করছেন।

ট্রাম্প বলেন, ‘উচ্চপর্যায়ে আলোচনা চলছে— কিমের সঙ্গে বৈঠকের বিষয়ে পাঁচটি স্থানকে বিবেচনা করা হচ্ছে।’

ট্রাম্পের মিত্র বলে পরিচিত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বর্তমানে দেশটি সফর করছেন।

উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের মতো মিত্র দেশকে যুক্তরাষ্ট্র পাশ কাটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প ও আবের সম্পর্ক বেশ উষ্ণ বলেই মনে করা হয়। দ্বিতীয়বারের মতো আবেকে ট্রাম্প তার মার এ লাগো রিসোর্টে গলফ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

গত মাসে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব গ্রহণ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাক লাগিয়ে দেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, জুন মাসের শুরুতে বা তার কিছু আগেই কিমের সঙ্গে বৈঠক হতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ