সৌদি আরবে স্থানীয় সময় বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুই সহোদরসহ ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে প্রাথমিক তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল, ইমামুল হক মুন্না ও দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। আর চারজনের পরিচয় জানা যায়নি।
সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতো এমরানুল হক, মুন্না ও সোহেল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার রান্না ও খাওয়া শেষে একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাদের মৃত্যু হয়। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: