সহিংস বিক্ষোভ মোকাবলায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ত্যাগ করে দেশে ফিরলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
বিবিসি সূত্র মতে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের প্রধান ও রামাফোসা সরকারের আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস-এএনসির সদস্য সুপ্রা মাহুমাপেলোর পদত্যাগ দাবিতে স্থানীয় সময় বুধবার বিক্ষোভ শুরু হয়। এছাড়া চাকরি, বাসস্থান ও দুর্নীতি বন্ধেও দাবি করে আসছে বিক্ষোভকারীরা।
এ সময় তারা দোকান-পাট লুটের পাশাপাশি যানবাহন থামিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রামাফোসা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: