নেপালের ত্রিভূবন বিমানবন্দরে এবার ১৩৯ জন যাত্রী নিয়ে মালিন্দো এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পাশের মাঠে পড়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মালিন্দো এয়ারলাইনসের কুয়ালালামপুরগামী ওই ফ্লাইটটি ওড়ার সময়ই কোন ঝামেলা দেখা দেওয়ায়, চালক বিমানটির গতি কমিয়ে উড্ডয়ন বাতিল করলে এটি রানওয়ে থেকে ১০০ ফুট দূরে ছিটকে পড়ে মাটিতে গেঁথে যায়।
এতে অন্য বিমান উড্ডয়নে সমস্যা হওয়ায় ত্রিভূবন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। ১২ ঘন্টা পর আজ দুপুরে বিমানটি নিরাপদে সরিয়ে নেয়া হলে বিমানবন্দরে আবারো বিমান চলাচল শুরু হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: