কমনওয়েলথের নতুন নেতা হিসেবে নির্বাচিত হলেন প্রিন্স চার্লস। শুক্রবার কমনওয়েলথ সম্মেলনে অংশ নেয়া ৪৬টি দেশের সরকার প্রধানদের নতুন নেতা নির্বাচন সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গতকাল প্রিন্স চার্লসকে কমনওয়েলথের নেতা নির্বাচিত করার আহ্বান জানিয়েছিলেন বর্তমান কমনওয়েলথ নেতা এবং ব্রিটেনের রানী এলিজাবেথ।
আগামীকাল শনিবার রানী তার ৯২তম জন্মদিন পালন করবেন এবং এরই মধ্যে কিছু কিছু দায়িত্ব তিনি রাজপরিবারের কনিষ্ঠ সদস্যদের হাতে তুলে দিতে যাচ্ছেন বলে জানা গেছে।
এর আগে লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের শেষ দিনে নেতারা প্রিন্স চার্লকে সংস্থাটির প্রধান করা হবে কি-না?— তা নিয়ে রুদ্ধদ্বার আলোচনা করছেন। রানী দ্বিতীয় এলিজাবেথ চান প্রিন্স চার্লসকে নির্বাচন করা হোক। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে, কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রিন্স চালসের প্রতি তাদের সমর্থন এরই মধ্যে জানিয়েছেন।
সম্মেলনে আরো যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে সমুদ্র সংরক্ষণ, সাইবার নিরাপত্তা এবং সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের শেষ দিনে শুক্রবার সদস্য দেশগুলোর নেতারা এর প্রধান কে হবেন তা রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা করছেন। রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলনের উদ্বোধনী দিনে দেওয়া ভাষণে প্রিন্স চার্লস ভবিষ্যতে কমনওয়েলথের প্রধান নির্বাচিত হবেন - এমনটাই আশা প্রকাশ করেছেন।
তবে কমনওয়েলথের প্রধান হওয়ার বিষয়টি উত্তরাধিকারমূলক নয়। সদস্য দেশগুলোর নেতারা উইন্ডসর ক্যাসেলে মিলিত হয়ে কমনওয়েলথ প্রধান কে হবেন সে বিষয়টি অনুমোদন করবেন। তবে বৈঠকের পর এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন ঘোষণা আসবে কি না সেটি নিশ্চিত নয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে, কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রিন্স চালসের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। সম্মেলনে আরো যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে সমুদ্র সংরক্ষণ, সাইবার নিরাপত্তা এবং সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য।
দু'দিনের সম্মেলন শেষে কমনওয়েলথ নেতারা গুরুত্বপূর্ণ ইস্যুতে যৌথ ইশতেহার ঘোষণা করবেন।