অভিশংসনের জন্য ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে নোটিশ দিয়েছে ৭টি বিরোধী দল। রাজ্যসভায় এ সম্পর্কিত একটি আরজি জমা দেয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন কংগ্রেসসহ ৭টি বিরোধী দলের ৭১ জন নেতা।
এনডিটিভির খবরে বলা হয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে অসদাচরণের ৫টি অভিযোগ এনেছে বিরোধী দলগুলো। অভিসংশনের প্রস্তাবে স্বাক্ষরকারী দলগুলো হচ্ছে কংগ্রেস, সিপিআই, সিপিআই, সমাজবাদী পার্টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ এবং বহুজন সমাজবাদী পার্টি। তার আগে দলগুলোর নেতারা পার্লামেন্টে এ সভায় বসে প্রস্তাব চূড়ান্ত করেন।
এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, নির্বাহী বিভাগের হস্তক্ষেপের মুখে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখদে না পারায় প্রধান বিচারপতিকে অভিশংসনের আর্জি জানানো হয়েছে।
আরজি পাওয়ার পর রাজ্যসভার চেয়ারম্যান এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি সহায়তা চেয়েছেন বলে এনটিভি জানিয়েছে।