সৌদি রাজপ্রাসাদের কাছ দিয়ে উড়ে যাওয়া এক খেলনা ড্রোনকে ভূপাতিত করেছে সৌদি বাহিনী।
শনিবার স্থানীয় সময় রাত ৭ টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, ওই সময় ওই এলাকায় ভারি গুলিবর্ষণ চলে।
তবে আল জাজিরা ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করেনি।
রিয়াদ পুলিশের মুখপাত্র সাংবাদিকদের বলেন, পাশে খোজমা এলাকার নিরাপত্তা পয়েন্টে ছোট আকারের একটি ড্রোন দেখতে পেয়ে নিরাপত্তা বাহিনী বেশ ভালভাবেই এর মোকাবেলা করে। তবে ওই ড্রোনের মালিক কে, তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভিডিও দেখে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো রাজনৈতিক বিশৃংখলা তৈরি হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: