আন্তর্জাতিক

কাবুলে ভোট কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩১

বুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলা
বুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রোববার কাবুলের পশ্চিমাংশের দাশত-ই বার্চি এলাকায় ওই কেন্দ্রের বাইরে ভোটাররা যখন পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন তখনই ওই বিস্ফোরণ ঘটানো হয়।

কয়েক সপ্তাহ তুলনামূলক শান্ত থাকার পর কাবুলে এ হামলায় আরও ৫৪ জন আহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

রয়টার্স আরো জানিয়েছে, কাবুলের ওই এলাকায় সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস।

এর আগেও আইএস বেশ কয়েকবার এ এলাকায় প্রাণঘাতী বোমা হামলা চালায়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানান, ওই ভোটার নিবন্ধন কেন্দ্রে পরিচয়পত্র বিতরণের সময় হেঁটে আসা এক ব্যক্তি তার সঙ্গে থাকা বোমায় বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং বিভিন্ন বাড়ির জানালা ভেঙে পড়েছে।

বশির আহমদ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলে শিশুদের নিয়ে নারীরাও এসেছিলেন পরিচয়পত্র সংগ্রহ করতে।

আগামী অক্টোবরে আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। তার প্রস্তুতিতে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার রেজিস্ট্রেশন সেন্টার স্থাপন করা হয়েছে। এর মধ্যেও যে হামলা হতে পারে, সেই শঙ্কা আগে থেকেই করেছিলেন অনেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ