আন্তর্জাতিক

বাংলাদেশ আসছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

বাংলাদেশের শরণার্থী শিবির ও সাত লাখ রোহিঙ্গার বাস্তুচ্যুত হওয়ার প্রভাব সরেজমিনে খতিয়ে দেখতে আগামী মে মাসের প্রথম দিকেই বাংলাদেশে আসছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তার সঙ্গে যোগ দেবেন মিয়ানমারে নিযুক্ত কানাডার বিশেষ দূত বব রে।

তবে পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করবেন না বলে কানাডার উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সেদেশের সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগের অভিযোগ উঠলে জোরালো ভূমিকা রেখেছে কানাডা।

গত অক্টোবরে টরেন্টোর সাবেক এমপি বব রে-কে মিয়ানমারের বিশেষ দূত নিয়োগ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ