আন্তর্জাতিক

ক্ষেপনাস্ত্র মোতায়েনের জেড়ে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ-সংঘর্ষ

ক্ষেপনাস্ত্র মোতায়েনের জেড়ে বিক্ষোভ
ক্ষেপনাস্ত্র মোতায়েনের জেড়ে বিক্ষোভ

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরোধিতা করে সোমবার দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ দেখিয়েছেন শত শত গ্রামবাসী। সেদেশে অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটির সামনে আমেরিকা বিরোধী বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর শিয়ংজু’র ওই মার্কিন ঘাঁটিতে ‘হাই অ্যালটিচুড এরিয়া ডিফেন্স’ বা থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার কথা রয়েছে।

ঐ দিন ঘাঁটিটিতে ওই ব্যবস্থার বিভিন্ন অংশ প্রবেশের সময় আগে থেকে ঘাঁটিটি অবরোধ করে রাখা শত শত গ্রামবাসী তাতে বাধা সৃষ্টি করে। তাদেরকে ছত্রভঙ্গ করতে হাজার হাজার দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

পরে বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেন, “উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কে উত্তেজনা অনেকাংশে কমে এসেছে। শিগগিরই দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। কাজেই উত্তর কোরিয়াকে প্রতিহত করার অজুহাতে থাড মোতায়েন করার কোনো প্রয়োজন নেই।”

দক্ষিণ কোরিয়ার জনগণ ২০১৭ সালের মাঝামাঝি সময় থেকে ওই মার্কিন সেনাঘাঁটিকে অবরুদ্ধ করে রেখেছে। একারণে সেনাঘাঁটিটির খাদ্য ও জ্বালানীসহ অন্যান্য সরবরাহ হেলিকপ্টারে করে করতে হচ্ছে।

২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য তার দেশে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে দেশটিতে সরকার পরিবর্তন হলেও থাড মোতায়েনের সিদ্ধান্তে অটল থাকে সিউল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ