যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো নতুন ইরান চুক্তির ব্যাপারে একমত হয়েছেন।
ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তারা ২০১৫ সালে পরমাণু কর্মসূচি সীমিত করতে যে চুক্তি করেছে তা ভঙ্গ করলে বড় ধরনের সমস্যা হবে। তেহরান তা করলে যুক্তরাষ্ট্র এ চুক্তি আর নবায়ন করবে না।
আর ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, নতুন চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে এর ভূমিকা অন্তর্ভূক্ত থাকবে।
এদিকে, ইরান হুঁশিয়ার করে দিয়ে বলেছে, চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে এর পরিণতি হবে ভয়াবহ। তেহরান বরাবরই বলে আসছে যে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: