ভারতে আধ্যাত্মিক গুরু আসারাম বাপুকে ধর্ষণের দায়ে আভিযুক্ত করেছে জোধপুরের তফসিলি জাতি-জনজাতি আদালত।
এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানানো হবে বলে তার আশ্রমের তরফ থেকে জানানো হয়েছে। এই মামলায় আসারামসহ মোট ৫ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তাদের মধ্যে দুই জনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত।
৭৭ বছরের আসারামকে আদালত সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেবে বলে ধারণা করছে আইনজীবীরা।
এদিকে, আসারামের বিরুদ্ধ ধর্ষণ মামলার রায় নিয়ে রাজস্থান, গুজরাত এবং হরিয়ানায় সতর্কতা জারি করা হয়েছে।
২০১৩ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারেই রয়েছে আসারিম। ১২ বার জামিনের আবেদন করে প্রতিবারই খারিজ হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: