আন্তর্জাতিক

ঐতিহাসিক বৈঠক শান্তির নতুন যুগের সূচনা করেছে: উ. কোরিয়া

  ঐতিহাসিক বৈঠক শান্তির নতুন যুগের সূচনা করেছে: উ. কোরিয়া
ঐতিহাসিক বৈঠক শান্তির নতুন যুগের সূচনা করেছে: উ. কোরিয়া

উত্তর কোরীয় নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে আন্তঃকোরীয় সম্মেলন ছিল একটি ঐতিহাসিক বৈঠক যা নতুন যুগ শুরুর পথ সুগম করেছে।

শনিবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, এটি একটি ঐতিহাসিক বৈঠক ছিল যা জাতীয় ঐক্য, শান্তি ও সমৃদ্ধির নতুন যুগের সূচনা করেছে।

সম্মেলনের ঘোষণাপত্রে দুই নেতা কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পন্ন করার মাধ্যমে অভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের কথা নিশ্চিত করেন।

বছরের পর বছর ধরে পিয়ংইয়ং জোর দিয়ে বলে আসছে যে তারা কখনো তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করবে না।

এ ব্যাপারে পিয়ংইয়ংয়ের যুক্তি হচ্ছে সম্ভাব্য মার্কিন আগ্রাসনের হাত থেকে নিজের দেশকে রক্ষায় তাদের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন রয়েছে।

তবে সিউল জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে উত্তর কোরিয়া এ ব্যাপারে আলোচনার প্রস্তাব দেয়। যদিও কিম শুক্রবারের বহুল প্রত্যাশিত সম্মেলনের ব্যাপারে সরাসরি কিছু বলেননি।

কোরীয় উপদ্বীপকে বিভক্ত করা সামরিক সীমান্ত লাইন অতিক্রম করায় কিম হলেন উত্তর কোরিয়ার প্রথম নেতা যিনি কোরীয় যুদ্ধের অবসানের পর দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখলেন। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের অবসান ঘটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ