উত্তর কোরীয় নেতা কিম জং-উন তাদের দেশের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র যে বন্ধ করা হয়েছে সেটা দেখাতে আগামী মাসে মার্কিন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সিউলের প্রেসিডেন্টের মুখপাত্র ইয়োন ইউং-চান জানান, ‘কিম বলেছেন যে তিনি মে মাসে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেবেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়াটি দেখাতে তিনি শিগগিরই দক্ষিণ কোরিয়া ও মার্কিন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবেন।’
ওই মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে শুক্রবারের ঐতিহাসিক সম্মেলন চলাকালে কিম এমন কথা বলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: