আফ্রিকার মালিতে সন্দেহভাজন জঙ্গি হামলায় তুয়েরেগ সম্প্রদায়ের ৩০ জন নিহত হয়েছেন।
গত বৃহষ্পতিবার ও শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মেনেকাতে দুটি পৃথক হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির সারকারি কর্মকর্তারা ধারনা করছেন, প্রতিশোধ পরায়ন হয়েই হয়তো এই হামলা চালানো হয়েছে। ২০১২ সালে তুরাগের তিমবুকতু শহর দখল করে তুয়েরেগরা। এরপর, সেটিকে আবার দখল করে আল-কায়েদা।
পরবর্তীতে ২০১৩ সালে ফরাসি সামরিক বাহিনীর সহযোগিতায় শহরটি নিয়ন্ত্রণে নেয় সরকার।
গত ২০১৫ সালে সরকারের সঙ্গে তুয়েরেগ সম্প্রদায়ের একটি শান্তিচুক্তি হয়। তারপরও মালির উত্তর-পূর্বাঞ্চলগুলোতো আইনের শাসন প্রতিষ্টায় ব্যর্থ হচ্ছেন সরকার। এভাবেই দীর্ঘদিন ধরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে মালিতে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: