আন্তর্জাতিক

ইরাকে ১৯ রুশ নারীর যাবজ্জীবন

দায়েশের সঙ্গে জড়িত থাকার অপরাধে ইরাকে আটক বিদেশি নারী ও শিশু
দায়েশের সঙ্গে জড়িত থাকার অপরাধে ইরাকে আটক বিদেশি নারী ও শিশু

ইরাকে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় রাশিয়ার প্রায় দুই ডজন নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশ, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের সদস্যপদ গ্রহণ এবং ভয়াবহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অপরাধ আনা হয়েছে।

দেশটির বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে, ইরাকের কেন্দ্রীয় অপরাধ আদালত ‘দায়েশে যোগদান ও এই গোষ্ঠীর সন্ত্রাসবাদকে সমর্থন জানানোর অপরাধে এসব রুশ নারীকে শাস্তি দেয়া হয়েছে।

রোববার আদালতের রায় ঘোষণার সময় শাস্তিপ্রাপ্ত সব নারী তাদের শিশু সন্তানসহ আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭ এপ্রিল ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এক বিবৃতিতে জানায়, জঙ্গি গোষ্ঠী দায়েশের সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকায় আজারবাইজানের তিন নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে কেন্দ্রীয় অপরাধ আদালত। একইসঙ্গে রাশিয়ার দুই নাগরিক এবং ফ্রান্সের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ওই আদালত।

ইরাকে ২০১৭ সালের শেষদিকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের পতন হয়। এ সময় ইরাক সরকার দায়েশের সঙ্গে জড়িত থাকার অপরাধে অন্তত ৫৬০ নারী ও ৬০০ শিশুকে আটক করে।

এ ছাড়া, দায়েশের সদস্য হওয়ার অপরাধে ইরাকের বিভিন্ন কারাগারে বর্তমানে ২০ হাজারের বেশি লোক বন্দি রয়েছে; যদিও বাগদাদ সরকার বন্দি জঙ্গিদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ