আন্তর্জাতিক

রয়টার্সের সাংবাদিকদের পক্ষে সাক্ষ্য দেয়ায় এক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

রয়টার্সের সাংবাদিকদের পক্ষে সাক্ষ্য দেয়ায় এক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড
রয়টার্সের সাংবাদিকদের পক্ষে সাক্ষ্য দেয়ায় এক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

মিয়ানমার রাখাইনে রোহিঙ্গা গণহত্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে কারাগারে আটক রয়টার্সের দুই সাংবাদিকদের পক্ষে সাক্ষ্য দেয়া এক পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

মোয়ে আন নাইন নামের ওই কর্মকর্তাকে পুলিশের শৃঙ্খলাবিধি সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে সাজা দেয়া হয়েছে।

তবে তাকে কতদিনের কারাদণ্ড দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২০ এপ্রিল আদালতে হাজির করা হয় পুলিশ কর্মকর্তা মোয়ে ইন নাইনকে।

গত বছরের ১২ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সদস্যদের আমন্ত্রণে এক রেস্টুরেন্টে যাওয়ার পর নিখোঁজ হন মিয়ানমারে কর্মরত রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ও। পরে মিয়ানমার কর্তৃপক্ষ জানায় দাপ্তরিক গোপনীয়তা ভঙ্গের আইনে তাদের আটক করা হয়েছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানালেও তাতে কর্ণপাত করেনি মিয়ানমার। উল্টো আদালতে তাদের বিরুদ্ধে মামলা চালাচ্ছে মিয়ানমার। মামলায় দোষী প্রমাণ হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এ সাংবাদিকদের।

সাংবাদিকদের মামলায় সাক্ষ্য দিতে গত ২০ এপ্রিল ইয়াঙ্গুনের আদালতে হাজির করা হয় পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন মোয়ে আন নাইনকে।

আদালতে দেয়া সাক্ষ্যে তিনি বলেন, এক ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশকে গত ডিসেম্বরে এক রয়টার্স সাংবাদিককে ‘ফাঁদে ফেলা’র নির্দেশ দেন। ওই ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে সাংবাদিক ওয়া লোনের সঙ্গে এক রেস্টুরেন্টে দেখা করে তাকে ‘গোপন নথি’ দেয়ার জন্য বলেন। আদালতকে তিনি জানান তাকেও ডিসেম্বরের ১২ তারিখ থেকে আটক করে রাখা হয়েছে। পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।

আটক থাকা রয়টার্সের দুই সাংবাদিক

গ্রেফতার হওয়ার সময় রয়টার্স সাংবাদিকেরা গত বছর রাখাইনের ইন দীন গ্রামে দশ রোহিঙ্গাকে গণহত্যার বিষয়ে তদন্ত করছিলেন। সাংবাদিকেরা আটক হলেও ওই খবর সামনে নিয়ে আসে রয়টার্স। প্রথমে অস্বীকার করলেও পরে নিজস্ব অনুসন্ধানের কথা জানায় মিয়ানমার সেনাবাহিনী। এপ্রিলে ওই ঘটনায় দায়ী সাত সেনা সদস্যকে দশ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানায় মিয়ানমার।

রোববার মিয়ানমার পুলিশের মুখপাত্র কর্নেল মিয়ো থু সোয়ে রয়টার্সকে বলেন, একটি পুলিশি আদালতে মামলা চলার পর মোয়ে আন নাইনকে কারাদণ্ড দেয়া হয়েছে। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

তবে কখন কোথায় এই আদালতের কার্যক্রম চলেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পুলিশের ওই মুখপাত্র।

এসব বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, শাস্তি হিসেবে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে আর বাকি তথ্য দয়া করে নিজেরা খুঁজে নিন।

তাৎক্ষনিকভাবে এই বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের মুখপাত্র জাও তাইয়ের কাছেও পৌঁছাতে পারেনি মিয়ানমার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ