আন্তর্জাতিক

কাবুলে জোড়া বিস্ফোরণে নিহত ২৫

কাবুলে জোড়া বিস্ফোরণ
কাবুলে জোড়া বিস্ফোরণ
আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণে সাত সাংবাদিকসহ ২৫ জন নিহত ও ৪৯ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে রাজধানীর নগর উন্নয়ন ও গৃহায়ণ মন্ত্রণালয়ের সদরদপ্তরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ দুটি ঘটানো হয় বলে জানিয়েছেন রয়োটার্স। লোকজন যখন সরকারি ওই দপ্তরে প্রবেশ করছিলো তখন প্রথমটি বিস্ফোরিত হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী সাংবাদিকের ছদ্মবেশ ধরে সাংবাদিক ও জরুরি বিভাগের স্বাস্থ্য কর্মকর্তারা যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখানে এসে দ্বিতীয় বিস্ফোরণ করে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি বলছে, মোটর সাইকেলে করে আসা এক হামলাকারী প্রথম হামলাটি চিলিয়েছে। এর ১৫ মিনিট পর দ্বিতীয় হামলাটি চালানো হয়।কাবুল পুলিশের জেষ্ঠ্য কর্মকর্তা হাশমত স্টানকজাই ২৫ জন নিহত ও ৪৯ জন গুরুতর আহতের কথা নিশ্চিত করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র ওহাহিদুল্লাহ মাজরোহ বলেন, আহতদের মধ্যে অন্তত ছয় জন সাংবাদিক রয়েছেন। নিহত সাংবাদিকদের মধ্যে এএফপির প্রধান ফটোগ্রাফার শাহ মারাই রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ