আন্তর্জাতিক

প্যারিসে মে দিবসের শোভাযাত্রায় সহিংসতা, আটক ২০০

প্যারিসে মে দিবসের শোভাযাত্রায় সহিংসতা
প্যারিসে মে দিবসের শোভাযাত্রায় সহিংসতা

ফ্রান্সের রাজধানী প্যারিসে মে দিবসের শোভাযাত্রায় সহিংসতায় ঘটনায় ২০০ জনকে আটক করেছে পুলিশ।

সহিংসতাকারীরা দোকানপাট ভাঙচুর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর বিবিসি।

তারা মুখোশ পড়ে সহিংস কর্মকাণ্ড চালায়। সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাবলিক সেক্টরে শ্রমিকদের মর্যাদা পুনর্গঠনের প্রতিবাদে শ্রমিক ইউনিয়ন আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে হঠাৎ ১২০০ মুখোশধারী ঢুকে পড়ে সহিংস কর্মকাণ্ড চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল, স্প্রে ও জলকামান ব্যবহার করে।

সহিংসতাকারীরা প্যারিসের বামপন্থি সংগঠন ‘ব্লাক ব্লকস’-এর সমর্থক বলে ধারণা করছে পুলিশ।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, সহিংসতাকারীরা একপর্যায়ে রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল, স্প্রে ও জলকামান ব্যবহার করে।

সহিংসতায় অংশগ্রহণকারীরা প্রায় সবাই কালো জ্যাকেট পরা ছিল বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তারা ‘প্যারিস জেগে ওঠো’, ‘পুলিশকে সবাই ঘৃণা করে’, বলে স্লোগান দিতে থাকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০ থেকে ৫৫ হাজার মানুষের শান্তিপূর্ণ শোভাযাত্রাটি হঠাৎই সহিংসতায় রূপ নিয়েছিল। প্রায় ১ হাজার ২০০ মানুষ কাঁদানে গ্যাসনিরোধক মুখোশ ও মাথায় হুডি পরে শোভাযাত্রাটিতে অংশ নেয়। হঠাৎই তারা সহিংস হয়ে ওঠে। সে সময় তারা বিভিন্ন দোকান ও বাড়িতে হামলা চালিয়ে লুট করে বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে, তুরস্কেও মে দিবসের মিছিল সহিংসতায় রূপ নেয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ইস্তাম্বুলে সহিংসতার ঘটনায় ৮৪ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বাড়ির পাশে প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ায় আন্দোলনকারীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ