গতকাল এ ঘোষণার মধ্যদিয়ে অ্যাবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
ফিলিস্তিনের রামাল্লাহ শহরে গতকাল (মঙ্গলবার) স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন অ্যাবে।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিও সমর্থন দেন জাপানের প্রধানমন্ত্রী।
বৈঠকে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রতি সমর্থন দেয়ার জন্য শিনজো অ্যাবেকে ধন্যবাদ জানান। পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত যেকোনো রাজনৈতিক প্রক্রিয়াকে সফল করার জন্য ফিলিস্তিনিরা সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান মাহমুদ আব্বাস।
বর্তমানে শিনজো অ্যাবে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন এবং তিনি আজ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করবেন।
গত ৬ ডিসেম্বর আন্তর্জাতিক সমস্ত বিরোধিতা উপেক্ষা করে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস সরানো হবে বলেও তিনি ঘোষণা করেন। এরইমধ্যে বিশ্বের কয়েকটি দেশ আমেরিকার পথ অনুসরণ করে বায়তুল মুকাদ্দাসে তাদের দূতাবাস নেয়ার কথা বলেছে তবে বেশিরভাগ দেশ এ কাজের বিরোধিতা করে আসছে।