নাইজেরিয়ার একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন মারা গেছেন।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির আদামাওয়া রাজ্যের উত্তর-পূর্ব শহর মুবিতে এ ঘটনা ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে পুলিশের ধারণা।
নামাজের প্রস্তুতির সময় মসজিদটির বাইরে ও ভেতরে এ আত্মঘাতী হামালা চালানো হয়।
বিবিসি বলছে, ২০০৯ সাল থেকে ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নাইজেরিয়ায় সহিসংসতা চালিয়ে আসছে বোকো হারাম।
এখন পর্যন্ত এসব সহিংসতায় ২০ হাজার মানুষ নিহত ও অন্তত ২০ লক্ষ্য মানুষ গৃহহীন হয়েছেন।
রাজ্যের পুলিশ কমিশনার আব্দুলাহি ইয়ারিমা বলেন, মসজিদের ভেতরে প্রথম বিস্ফোরণটি হয় বেলা ১টার দিকে। এর কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।
আত্মঘাতী এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: