ফেইসবুকের লাখ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগের কেন্দ্রে থাকা রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালাইটিকা বন্ধ হয়ে যাচ্ছে।
এক বিবৃতিতে এর মুখপাত্র ক্লারেন্স মিশেল বলেন, তাদের বিরুদ্ধে গত কয়েক মাসে যেসব অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে তারা ক্যামব্রিজ অ্যানালাইটিকার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ফেইসবুকের তথ্য অনুযায়ী, ক্যামব্রিজ এনালাইটিকা প্রায় ৮৭ মিলিয়ন গ্রাহকের ডাটা হাতিয়ে নিয়েছিল।
বিপুল সংখ্যক গ্রাহকের হাতিয়ে নেয়া তথ্য-উপাত্ত ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যবহার করা হয়।
তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ক্যামব্রিজ অ্যানালাইটিকা কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: